অতঃপর ভালোবাসা
– তুই আমাকে এখনো ভালোবাসিস ? – না। – কেন ? – কেন আবার কি ? – ভালোবাসিস না কেন ? – যখন ভালোবেসে ছিলাম তখন তো মূল্য দিলি না। – তুই তো আমাকে বলিসনী কোন দিন ? – তোর বোঝা উচিত ছিলো। – তুই না বললে কেমন করে বুঝবো ??? – কেমন করে বলব ? বলার আগেই তো তুই ওই ছেলেটাকে আমাদের মাঝে নিয়ে আসলি। – ও আমার জাষ্ট ফেন্ড ছিলো আর কিছু না। – আমি তো তোর বেষ্ট ফেন্ড ছিলাম। মাএ দুই দিনের একটা ছেলের জন্য তুই আমাকে ভুলে গেলি ? – আমি তোকে ভুলিনী, তুই আমার কাছ থেকে দূরে চলে গেছিস। – কেন গেছি তু্ই জানিস না ? – না। – জানবি কেমন করে ? আমি তো তোর কেউ ছিলাম না। – এমন ভাবে বলিস কেন ? তু্ই তো জানিসই আমি একটু কম বুঝ। বললেই পারিস। – আমি তোর পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। – একবার বললেই পারতি !! – কেন বলব ? তুই বুঝিতে পারিস না ? – বুঝলে কি আর তোর থেকে দূরে থাকতাম। দুজনেই চুপ। কিছুটা সময় নিরবতার পর দিশা বলে উঠল, – চুপ কেন ? – এমনিই। – কাউকে ভালোবাসিস ? – না। – ভালোবাসতি ? – হ্যা। – সেদিন বলিসনী কেন ? – বলার সাহস ছিলো না। – কেন ? – তোকে হারানোর ভয়ে। – কেন হারাবি আমায় ? – তোকে বলার পর যদি ত...